শেয়ারবাজারে বন্ড ছেড়ে ৩ হাজার ৫০০ কোটা টাকা সংগ্রহের সুযোগ পেয়েছে পাঁচ ব্যাংক। বাংলাদেশ সিকিউরিটাজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কমিশনের এক হাজার ৩১তম সভায় ব্যাংকগুলোর বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো—ওয়ান ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ব্যাংক এশিয়া।
এর মধ্যে ওয়ান ব্যাংক ৪০০ কোটা, সাউথইস্ট ব্যাংক ৮০০ কোটা, ব্র্যাক ব্যাংক এক হাজার কোটা, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৫০০ কোটা এবং ব্যাংক এশিয়া ৮০০ কোটা টাকা সংগ্রহ করবে।
ওয়ান ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বন্ডের সুদহার হবে রেফারেন্স হার + ৩ শতাংশ। এসব বন্ডের অর্থ ব্যাংকগুলোর ব্যাসেল-৩ কাঠামোর আওতায় টায়ার-২ মূলধন শক্তিশালী করতে ব্যবহার করা হবে।
ব্র্যাক ব্যাংকের ৩ বছর মেয়াদি ১ হাজার কোটা টাকার বন্ডটা হবে জিরো-কুপন সবুজ বন্ড। এর সম্ভাব্য ডিসকাউন্ট রেট ৮ দশমিক ৫০ শতাংশ। সংগৃহীত অর্থ দিয়ে যোগ্য গ্রাহকদের সবুজ অর্থায়ন করা হবে।অন্যদিকে ব্যাংক এশিয়ার ৭ বছর মেয়াদি ৮০০ কোটা টাকার বন্ডের অর্থ টায়ার-২ মূলধন শক্তিশালী করার পাশাপাশি সবুজ ও টেকসই প্রকল্পে অর্থায়ন ও পুনঃঅর্থায়নে ব্যবহার করা হবে।
সবগুলো বন্ডই ব্যক্তিগতভাবে প্রাতিষ্ঠানিক, উচ্চ সম্পদশালী ও অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। ওয়ান ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও ব্যাংক এশিয়ার বন্ড স্টক এক্সচেঞ্জের মূল বাজারে তালিকাভুক্ত করতে হবে।
অনলাইন ডেস্ক 










