সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় পুঁজিবাজারে সূচক বেড়ে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। আগের দিনের তুলনায় বেড়েছে লেনদেনের পরিমাণও।
সরবরাহ করা বাজারতথ্য অনুযায়ী, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৪৬টির দর বেড়েছে। দর কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।
ডিএসইতে লেনদেন হয়েছে ৮৪৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৯১ কোটি ৪৮ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে প্রায় ৫৩ কোটি ২১ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। সেখানে লেনদেনে অংশ নেওয়া ১৯১টি প্রতিষ্ঠানের মধ্যে ১০০টির দর বেড়েছে, ৭১টির কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অনলাইন ডেস্ক 























