১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবেই বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:০৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • 57

নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার বিকেলে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক শেষে তিনি এই কথা বলেছেন।

এই কমিটির দ্বিতীয় দিনের বৈঠক সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে সমস্ত রাজনৈতিক দলসমূহ জুলাই সনদে স্বাক্ষর করেছেন তাদের অনেকেই এইখানে নোট অব ডিসেন্ট দিয়েছিলেন। তারা সেই বিষয়ে বক্তব্য রেখেছেন। তারা বলেছেন, যতটা দ্রুত সম্ভব আলাপ-আলোচনা শেষ করে আমরা সংসদে রিপোর্টটা পেশ করি এবং সংবিধান সংশোধনীর অষ্টাদশ সংবিধান সংশোধনী হবে এইটা। সেটা গ্রহণ করে সবার সাথে আলোচনা করে সমঝোতার মাধ্যমে তাহলে জাতি বুঝতে পারবে যে, জুলাই জাতীয় সনদ সঠিকভাবে বাস্তবায়ন হয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  এক্সলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিএনপি সংখ্যাধিক্যের কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না কিছু কিছু রাজনৈতিক দল মাঠের রাজনীতিতে প্রচারণার মাধ্যমে এমন বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে বলে বৈঠকে আলোচনায় উঠে এসেছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, বিএনপি সংখ্যাধিক্যের কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না যেটা সম্পূর্ণ অসত্য। আমরা জুলাই জাতীয় সনদ বলেছি, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবে। আমরা যত দ্রুত সম্ভব সংবিধান সংশোধনী বিলটা নিয়ে আসার চেষ্টা করবো। আলোচনা শেষে প্রতিবেদন সংসদে উত্থাপন করা হবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবেই বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১০:০৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬