মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এনভয় টেক্সটাইলের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ২৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে টপটেন লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – মালেক স্পিনিংয়ের ২৫.০৯ কোটি টাকার, শার্প ইন্ড্রাস্ট্রিজের ২২.৮৭ কোটি টাকার, আইপিডিসি ফাইন্যান্সের ২১.৮১ কোটি টাকার, সায়হাম কটনের ১৮.৮৭ কোটি টাকার, বেক্সিমকো ফার্মার ১৭.৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়াও সায়হাম টেক্সটাইলের ১২.১৯ কোটি টাকা, ড্যাফোডিল কম্পিউটার্সের ১১.৯৫ কোটি টাকা, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ১০.৩৬ কোটি টাকার ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৯.৯৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অনলাইন ডেস্ক 
















