১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা বাড়াবে ডাচ্-বাংলা ব্যাংক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:২৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • 65

অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। ব্যাংকটির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৫০০ কোটি টাকা করা হবে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত তথ্যে ব্যাংকটি জানিয়েছে, গত ২৫ আগস্ট পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে ২ হাজার কোটি টাকা বাড়িয়ে ৩ হাজার ৫০০ কোটি টাকা করা হবে। একই সঙ্গে ব্যাংকের মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট ধারা ও শর্তে প্রয়োজনীয় সংশোধন আনা হবে।

তবে এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র (এনওসি) এবং ব্যাংকের শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে। বিশেষ প্রস্তাবের (Special Resolution) মাধ্যমে এসব সংশোধন অনুমোদনের জন্য আগামী ১৫ অক্টোবর ব্যাংকের ৫ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  এক্সলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিতব্য ইজিএম শুরু হবে সকাল ১১টায়। সভায় অংশগ্রহণের লিংক পরবর্তী সময়ে জানানো হবে। ইজিএমে অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ সেপ্টেম্বর ২০২৬।

জনপ্রিয় সংবাদ

অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা বাড়াবে ডাচ্-বাংলা ব্যাংক

প্রকাশিত : ০৩:২৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬