০১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

উত্তরা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:৪০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • 64

শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের (ইউএফআইএল) পরিচালনা পর্ষদের নাটকীয় পদত্যাগের পর প্রতিষ্ঠানটিতে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ গত ১৮ আগস্ট এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

আর্থিক কোম্পানি আইন, ২০২৩-এর ২০(২) ও ৪৮(৩) ধারার বলে এই নিয়োগ দেওয়া হয়। পরদিন ১৯ আগস্ট নিয়োগপ্রাপ্ত চার কর্মকর্তা প্রশাসক হিসেবে যোগদান করেন।

নবনিযুক্ত প্রশাসকেরা হলেন—

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

১. মো. মোস্তাকুর রহমান — পরিচালক, বাংলাদেশ ব্যাংক

২. মো. মোকাদ্দাসুল আলম — অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক

৩. মো. মোশাররফ হোসেন — অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক

৪. বিমল কুমার গাইন — যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক

পদত্যাগের পটভূমি :

এর মাত্র তিন দিন আগে, গত ১৬ আগস্ট প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও দুই স্বতন্ত্র পরিচালক—মোট চারজন একযোগে পদত্যাগ করেন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। কিন্তু তাতেও শাসনসংকট কাটেনি।

দীর্ঘদিনের আর্থিক অনিয়ম :

উত্তরা ফাইন্যান্স দীর্ঘদিন ধরে আর্থিক অনিয়ম ও শাসনব্যর্থতায় জর্জরিত। ২০২২ সালে বিভিন্ন অনিয়মের অভিযোগে এর আগেও পর্ষদ ভেঙে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। পরবর্তী বিশেষ অডিটে বিপুল অর্থ আত্মসাতের প্রমাণ মেলে।

আরও চাঞ্চল্যকর হলো, ২০১৯ সালের আর্থিক ফলাফল ১১৮ কোটি টাকা মুনাফা থেকে সংশোধন করে ৩১০ কোটি টাকা লোকসান দেখানো হয়। বর্তমানে ২০২২-২০২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদনও এখনো প্রকাশিত হয়নি।

জনপ্রিয় সংবাদ

উত্তরা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ১১:৪০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬