০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বাবুরহাট কলেজে ‘ক্যারিয়ার কম্পাস ২০২৫’ সেমিনার: শিক্ষার্থীদের ভবিষ্যৎ দিকনির্দেশনায় অনুপ্রেরণার ছোঁয়া

চাঁদপুরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার ‘ক্যারিয়ার কম্পাস ২০২৫ এর সপ্তম পর্ব। গত ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) আয়োজিত এই সেমিনারে অংশ নেয় ২৫০ জনেরও বেশি শিক্ষার্থী।

আয়োজন করে চাঁদপুরের শিক্ষার্থীবান্ধব, অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ক্যারিয়ার এইড চাঁদপুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ফাউন্ডার মেহেদী হাসান অপু এবং সঞ্চালনা করেন কো-অর্ডিনেটর আঁখি আক্তার ও ইমাম হাসান।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুরহাট কলেজের অধ্যাপক মোহাম্মদ মামুনুর রহমান (গণিত) ও রোটারিয়ান প্রফেসর জাকির হোসেন (পরিসংখ্যান)। সেমিনারের প্রথম সেশনে মেহেদী হাসান অপু শিক্ষার্থীদের আইটি দক্ষতা বৃদ্ধি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের মাধ্যমে ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা দেন।

দ্বিতীয় সেশনে উচ্চশিক্ষা ও বিদেশে পড়াশোনার সুযোগ বিষয়ে আলোকপাত করেন ইউনিএইড চাঁদপুরের কর্ণধার মোহাম্মদ হাফিজ আল আসাদ।

এছাড়া একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়ন বিষয়ে আলোচনা করেন ক্যারিয়ার এইডের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব। ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের গুরুত্ব ও কার্যকর শেখার কৌশল তুলে ধরেন নর্থ ভিউ লার্নিং সেন্টারের পরিচালক আফসার উদ্দিন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে লিডারশিপ চ্যালেঞ্জ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

বাবুরহাট কলেজে ‘ক্যারিয়ার কম্পাস ২০২৫’ সেমিনারে ক্রেস্ট প্রদান করছেন অতিথিবৃন্দ।

আয়োজকরা জানান, ক্যারিয়ার কম্পাস সিরিজের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও পেশাগত জীবনের সঠিক পরিকল্পনা তৈরিতে সহায়তা করা। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, এই সেমিনার তাদের ক্যারিয়ার ভাবনায় নতুন দিক উন্মোচন করেছে।

জনপ্রিয় সংবাদ

বাবুরহাট কলেজে ‘ক্যারিয়ার কম্পাস ২০২৫’ সেমিনার: শিক্ষার্থীদের ভবিষ্যৎ দিকনির্দেশনায় অনুপ্রেরণার ছোঁয়া

প্রকাশিত : ০৮:০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫