০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সীমান্তে আটক বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৭:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 74

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। এ ছাড়া ভারতে প্রবেশের চেষ্টাকালে ছয়জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সোমবার মাদারীপুরের বড়বাড্ডা গ্রামের রূপচাঁদ খান মহেশপুরের পলিয়ানপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে বিএসএফ তাঁকে আটক করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

একই দিন বাঘাডাঙ্গা এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন কয়েকজন বাংলাদেশি। খবর পেয়ে বিজিবির টহল দল সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে। আটক ব্যক্তিদের বাড়ি যশোরের শার্শা থানা এবং ঢাকা জেলার উত্তরখান থানা এলাকায়। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

সীমান্তে আটক বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

প্রকাশিত : ০৭:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫