০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বিদায়ী সপ্তাহে সূচকের পতনে লেনদেনে ভাটা

নিজস্ব প্রতিবেদক: সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ আরও তলানিতে নেমেছে। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইর লেনদেন ছিল ৩০০ কোটির নিচে। এতে ডিএসইর সার্বিক লেনদেন আরও কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে ১০.০৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩৭২ কোটি ৫৮ লাখ টাকার। এর আগের সপ্তাহে ডিএসইর গড় লেনদেন ছিল ৪১৪ কোটি ২৮ লাখ টাকার। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৩০ কোটি ৫১ লাখ ৫৮ হাজার টাকার বা ২৯.০৭ শতাংশ গড় লেনদেন কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর সার্বিক লেনদেনও কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে ১ হাজার ৪৯০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৭১ কোটি ৪১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৫৮১ কোটি ৮ লাখ টাকার বা ২৮.০৫ শতাংশ লেনদেন কমেছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ৪২ দশমিক ৪২ পয়েন্ট বা দশমিক ৬৭ শতাংশ কমে ৬ হাজার ২৫৪ পয়েন্টে অবস্থান করছে। আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২১ দশমিক ২৭ পয়েন্ট কমে ২১২১.৬৭ পয়েন্টে অবস্থান করছে।

অপরদিকে ডিএসইর শরীয়াহ সূচক কমেছে ৯.৯৫ পয়েন্ট বা দশমিক ৭৩ শতাংশ। ডিএসইতে গেল সপ্তাহে ৪০৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ২৭টির, কমেছে ১৩৫টির। আর ২২৯টির দাম ছিল অপরিবর্তিত।

জনপ্রিয় সংবাদ

বিদায়ী সপ্তাহে সূচকের পতনে লেনদেনে ভাটা

প্রকাশিত : ১০:১৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩