নিজস্ব প্রতিবেদক: সদ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন আরও তলানিতে নেমেছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩০.১১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৭১ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৯৬৩ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৮৯২ কোটি ৪৫ লাখ টাকার বা ৩০.১১ শতাংশ লেনদেন কমেছে।
ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ৩২ দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক ৫২ শতাংশ কমে ৬ হাজার ২৯৭ পয়েন্টে অবস্থান করছে।
আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৯ দশমিক ৫৯ পয়েন্ট কমে দশমিক ৪৫ পয়েন্টে অবস্থান করছে।
অপরদিকে ডিএসইর শরীয়াহ সূচক কমেছে ৪.৮৮ পয়েন্ট বা দশমিক ৩৬ শতাংশ। ডিএসইতে গেল সপ্তাহে ৪০৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ৩৫টির, কমেছে ১৪৪টির। আর ২০৬টির দাম ছিল অপরিবর্তিত।
অনলাইন ডেস্ক 






















