০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সূচকের পতনে লেনদেনে পড়ল ভাটা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবসে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। রোববার ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আজ ডিএসইতে ৪১৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

রোববার ডিএসইতে গেল দিন থেকে ৬৮ কোটি ৯ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ৪৮৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩১৫ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৯টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬০টির।

জনপ্রিয় সংবাদ

সূচকের পতনে লেনদেনে পড়ল ভাটা

প্রকাশিত : ০৩:০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩