নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তৃতীয় কর্মদিবসে মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে মঙ্গলবার ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে বড় ব্যবধানে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।।
আজ ডিএসইতে ৬৪৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৪৩৮ কোটি ৩৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ৮৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩২৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯২ পয়েন্টে।
মঙ্গলবার ডিএসইতে ৩৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২টির। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ১২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অনলাইন ডেস্ক 






















