১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

শেয়ারবাজারে সরকারি বন্ডের উন্নয়নে কাজ করবে আইএমএফ

নিজস্ব প্রতিবেদক: সেকেন্ডারি মার্কেটে সরকারি বন্ড উন্নয়নে কাজ করবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে সংস্থাটি। বৃহস্পতিবার (৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএমএফ ও বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল বৈঠক করেছে।

বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি জানান, সরকারি বন্ড মার্কেটের উন্নয়নে কাজ করতে চায় আইএমএফ ও বিশ্বব্যাংক। গতকাল বুধবার তারা ঢাকায় এসেছেন। আজকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সরকারি বন্ড নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে আইএমএফের ৫ জন ও বিশ্বব্যাংকের ২ জন উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, সরকারি বন্ড নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গেও এই প্রতিনিধি দল বৈঠক করবেন। তাদের মূল লক্ষ্যই সেকেন্ডারি মার্কেটে সরকারি বন্ডের উন্নতি করা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

শেয়ারবাজারে সরকারি বন্ডের উন্নয়নে কাজ করবে আইএমএফ

প্রকাশিত : ০৩:৫২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩