১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ফের ডিএসইতে ৫০০ কোটি টাকার নিচে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন পড়েছে ভাটা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৪৬৫ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত ২ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে। এর আগে গত ২৪ এপ্রিল ডিএসইতে ৫৫২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বৃহস্প্রতিবার ডিএসইতে আগের দিন থেকে ২৫৮ কোটি ২৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৭২৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৮২ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আজ ডিএসইতে ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৯টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ১৫ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ১৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ফের ডিএসইতে ৫০০ কোটি টাকার নিচে লেনদেন

প্রকাশিত : ০৫:০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩