০১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ডিএসইতে আজ বছরের সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবসে মূল্য সূচকের উত্থান-পতনে শেষ হয়েছে লেনদেন। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। এদিন ডিএসইতে ২৫ শতংশ লেনদেন বেড়ে ১২’শ কোটি টাকার ঘর অতিক্রম করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ১ হাজার ২৫৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে। এর আগে গত ৮ নভেম্বর ডিএসইতে ১ হাজার ৪৯৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে আগের দিন থেকে ২৫৬ কোটি ৫৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ৯৯৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৬৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৯ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিন ডিএসইতে ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৩টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৩২ পয়েন্ট বেড়েছে। রোববার সিএসইতে ২১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডিএসইতে আজ বছরের সর্বোচ্চ লেনদেন

প্রকাশিত : ০৪:১৬:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩