০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সূচকের উত্থানে লেনদেনেও ইতিবাচকতা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবসে মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। রোববার ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ১ হাজার ১৭৪ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার ডিএসইতে গেল কর্মদিবস থেকে ১৩৮ কোটি ১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৩৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৯ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রোববার ডিএসইতে ৩৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৪৭ পয়েন্ট বেড়েছে। রোববার সিএসইতে ১৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের উত্থানে লেনদেনেও ইতিবাচকতা

প্রকাশিত : ০৩:৪৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩