০৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সূচক ও লেনদেনের উত্থানে শেষ হয়েছে লেনদেন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • 75

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবসে মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৬৬৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে গেল কর্মদিবস থেকে ২৮৪ কোটি ১৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ৩৮২ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৯ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বৃহস্পতিবার ডিএসইতে ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৫টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বৃহস্পতিবার সিএসইতে ৯৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচক ও লেনদেনের উত্থানে শেষ হয়েছে লেনদেন

প্রকাশিত : ০৩:০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩