নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সপ্তাহের শেষ কর্মদিবস মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে বৃহস্প্রতিবার ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইতে ৪৮৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে গেল কর্মদিবস থেকে ১২৩ কোটি ১৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গেল কর্মদিবস ডিএসইতে ৬০৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৮ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৮টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসইতে ১৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অনলাইন ডেস্ক 






















