নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস মূল্য সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে ৭২৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৬৫ কোটি ২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৬২ কোটি ৩৬ লাখ টাকার।
এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫৯ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৫ পয়েন্টে।
এছাড়া ডিএসইতে ৩১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮টির।
অনলাইন ডেস্ক 






















