১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
  • 61

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে মূল্য সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। আজ ডিএসই লেনদেন বেড়ে ৯০০ কোটি টাকার ঘর অতিক্রম করেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৯০০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৮৬ কোটি ৭১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৭১৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৮১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২১৫ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আজ ডিএসইতে ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৬টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৮৯ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ৪২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

প্রকাশিত : ০৩:০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩