১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ইতিবাচক ধারায় শেয়ারবাজার : দুই মাসের সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবসে মূল্য সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। আজ ডিএসইতে লেনদেন ৭০০ কোটি টাকার ঘর অতিক্রম করেছে। গত ২ মাসের মধ্য সর্বোচ্চ লেনদেন আজ।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেনে উন্নতি হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৭১১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গেল ২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইর। এর আগে গত ১৪ নভেম্বর ডিএসইতে ৭১৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিন ডিএসইতে আগের কর্মদিবস থেকে ২০৩ কোটি ৭২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ৫০৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৮ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯০টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৭৮ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ১৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইতিবাচক ধারায় শেয়ারবাজার : দুই মাসের সর্বোচ্চ লেনদেন

প্রকাশিত : ০৩:২০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩