১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

দিন দিন তলানীতে যাচ্ছে শেয়ারবাজারের লেনদেন

নিজস্ব প্রতিবেদক:  ঢাকা প্রতিদিনই কমছে দেশের শেয়ারবাজারের লেনদেন। বছরের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। এদিন ডিএসইতে টাকার অংকে ১৮ শতাংশ লেনদেন কমে দেড়শ কোটির নিচে লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতি লেনদেন হয়েছে প্রায় ১৭৯ কোটি টাকা। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ১৪৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে শেয়ারবাজারে। এর আগে ২০২০ সালের ৭ জুলাই ডিএসইতে ১৩৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। গেল কর্মদিবস থেকে ৩১ কোটি ৯১ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ৩১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৭৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯১ পয়েন্টে। এদিন ডিএসইতে ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৪টির।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৩৪ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

দিন দিন তলানীতে যাচ্ছে শেয়ারবাজারের লেনদেন

প্রকাশিত : ০৩:২৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩