০৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ফ্রান্সে বাংলাদেশি যুবকের মৃত্যু

ফ্রান্সে ট্যাংকলরি চাপায় এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি মঙ্গলবার (৪ মে) স্থানীয় সময় দুপুর ২টা ও বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ফ্রান্সের প্যারিস এলাকায় ঘটেছে।

নিহত ফজলুল হক রুমেল নামে ঐ লোক বাংলাদেশের মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কালিনগর গ্রামের বাসিন্দা আব্দুস সহিদের প্রথম পুত্র।

জানা যায়, রুমেল ২০০৯ সালে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় যান। পরে সেখান থেকে ফ্রান্স পাড়ি দিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। রুমেল সেখানে ব্যবসা করলেও করোনার তাণ্ডবে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় উবারে কাজ শুরু করেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মঙ্গলবার রুমেল মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাংকলরি তাকে চাপা দেয়। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রুমেলের ছোটভাই শামসুল হক নিপু বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

ব্যক্তি জীবনে রুমেল বিবাহিত এবং ৪ বছর বয়সের এক কন্যাসন্তানের জনক। তার স্ত্রী ও সন্তান দেশে অবস্থান করছেন।

আরও পড়ুনঃ-  বাংলাদেশিদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রকাশিত : ০৯:৪০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১