০৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশনের ইফতার মাহফিল

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত বাংলাদেশি-আমেরিকানদের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন’ উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২ মে রবিবার কুইন্সের উডহ্যাভেন বুলেভার্ডে বিলাসবহুল এক অডিটরিয়ামে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এ মাহফিলে মূলত বর্তমান পরিস্থিতিতে কমিউনিটির করনীয় সম্পর্কে আলোকপাতের পাশাপাশি সকলকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেয়া হয়। এশিয়ানদের ওপর বিদ্বেষমূলক হামলার পরিপ্রেক্ষিতে চলতি পথে সকলকে চোখ-কান খোলা রাখার পাশাপাশি যে কোন ধরনের অপতৎপরতা দেখামাত্র পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়।

উল্লেখ করা হয় যে, পুলিশ অফিসারেরাও ছদ্মবেশে এমন জঘন্য অপতৎপরতায় লিপ্তদের দমনে মাঠে রয়েছেন। আরো উল্লেখ্য, বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ এই বাহিনীতে হাজার খানেক বাংলাদেশী রয়েছেন। দিন যত যাচ্ছে বাংলাদেশী অফিসারদের দায়িত্বশীলতাও স্বীকৃতির মাত্রাও ক্রমান্বয়ে বাড়ছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কমিউনিটির সর্ববৃহৎ এ আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিলেন কুইন্স ডিস্ট্রিক্ট ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এবং খ্যাতনামা অ্যাটর্নী মঈন চৌধুরী।

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশনের ইফতার মাহফিল

প্রকাশিত : ০৩:৪৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১