০৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মালয়েশিয়ায় ৫ বাংলাদেশি ছুরিকাঘাতে আহত

মালয়েশিয়ায় বাংলাদেশিদের বাসায় পুলিশ পরিচয়ে ঢুকে ডাকাতির ঘটনার সময় ডাকাতদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার(২৩ এপ্রিল) স্থানীয় সময় রাত ১১টার দিকে রাজধানী কুয়ালালামপুরের হাংতুয়ার ৪০ সি লরং মেরান্তি, জালান কেনেংগার তৃতীয় তলার একটি বাসায় তিনজন ভারতীয় বংশোদ্ভূত মালয়েশিয়ান ডাকাতির উদ্দেশ্যে বাংলাদেশিদের বাসার ভেতরে প্রবেশ করে। এ সময় তারা নিজেদের পুলিশ বলে পরিচয় দিয়ে ৫/৬ জন বাংলাদেশির মোবাইল ছিনিয়ে নেয়। পরে কয়েক জনের হাত, মুখ টেপ দিয়ে বেঁধে ফেলে।

আহতরা হলেন: রাকিবুল ইসলাম (২৭), মোহাম্মদ বাদশা বিশ্বাস (৩৭), ফয়সাল (২৮), রফিকুল ইসলাম (৩৫) ও আতিকুর রহমান (২৮)। এদের মধ্যে রাকিবুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে ডাকাত দলের দুই সদস্যকে আটক করা হয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডাকাতির ঘটনায় জালান বান্ডার এইচ এস লী থানায় (বালাই) একটি মামলা করা হয়েছে।

এরপর ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে বাংলাদেশিদের। এ সময় বাংলাদেশিদের চিৎকারে স্থানীয় মালয়েশিয়ান নাগরিকরা এগিয়ে আসেন। পরে তাদের উদ্ধার করে কুয়ালালামপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

আরো পড়ুন- ‘কাতার-বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে দূতাবাস কাজ করছে ’

মামলার তদন্তকারী কর্মকর্তা সিতি নুরদায়ু বিনতে ইয়াকুব জানান, ডাকাত দলের দুই সদস্যকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। অন্য ডাকাতকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ৫ বাংলাদেশি ছুরিকাঘাতে আহত

প্রকাশিত : ০৪:৩০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১