০৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ব্যাংকের সাথে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চুক্তি স্বাক্ষর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৪:২০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
  • 108

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাথে Technology Development/Upgradation Fund এর আওতায় একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠানের প্রযুক্তিগত আধুনিকায়ন ও উন্নয়ন সাধনকল্পে যন্ত্রাংশ ও প্রযুক্তি ক্রয়ে বাংলাদেশী টাকায় প্রদত্ত মেয়াদী ঋণের বিপরীতে বাংলাদেশ ব্যাংক হতে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে।

বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট-এর মহাব্যবস্থাপক খোন্দকার মোরশেদ মিল্লাত এবং মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল ও এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ শফিকুল ইসলাম এবং মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আরো পড়ুন- ২০ টি শাখায় ইসলামিক ব্যাংকিং সেবার উদ্বোধন করেছে মার্কেন্টাইল ব্যাংক

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকের সাথে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চুক্তি স্বাক্ষর

প্রকাশিত : ০৪:২০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১