০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

খাবারের গাড়ীতে মিলল পাঁচ কোটি টাকার সোনা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৯:৩৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
  • 115

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি খাবার সরবরাহকারী ক্যাটারিং সার্ভিসের গাড়ি থেকে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ৬০ পিস স্বর্ণের বার আটক করেছে শুল্ক গোয়েন্দা। এ ঘটনায় সন্দেহভাজন আট জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ইউএস বাংলার দুবাই থেকে আসা ফ্লাইট বিএস ৩৪২ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরে যাত্রীদের উচ্ছিষ্ট খাবারের বক্স গাড়িতে তোলা হলে সেখানে তল্লাশি চালিয়ে একটি বাক্স থেকে ৬০ পিস স্বর্ণের বার আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত সংস্থার একটি দল।

পরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ প্রেস ব্রিফিংয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস ৩৪২ বিমানবন্দরে পৌঁছালে তল্লাশি চালাই, তখন খাবার বহনকারি ক্যাটারিং গাড়ীতে স্বর্ণ পাওয়া যায়। এ ঘটনায় ইউএস বাংলার আট কর্মীকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি জানান, ইউএস বাংলার কর্মীরা এ ঘটনায় জড়িত আছেন বলে আমরা ধারণা করছি। তাদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি মামলা দায়ের করা হবে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, চলতি বছরের প্রথম সাত মাসে প্রায় ১০০ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা দল।

আরো পড়ুন- বিএসএফের বিরুদ্ধে তদন্ত চায় এইচআরডব্লিউ

জনপ্রিয় সংবাদ

খাবারের গাড়ীতে মিলল পাঁচ কোটি টাকার সোনা

প্রকাশিত : ০৯:৩৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১