০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বিএসএফের বিরুদ্ধে তদন্ত চায় এইচআরডব্লিউ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৯:২৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
  • 108

সীমান্ত হত্যায় বিএসএফের বিরুদ্ধে তদন্ত চায় এইচআরডব্লিউ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে ওঠা সীমান্ত হত্যার অভিযোগ তদন্তে সেদেশের সরকারের একটি নিরপেক্ষ কমিশন গঠন করা উচিত বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

একইসাথে আগ্নেয়াস্ত্র ব্যবহারে বিএসএফসহ নিরাপত্তা বাহিনীকে জাতিসংঘের নীতিমালা মেনে চলতে ভারত সরকারের আদেশ জারি করা উচিত বলেও উল্লেখ করেছে আন্তর্জাতিক এই সংস্থাটি। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিবৃতিতে এসব কথা জানায় সংস্থাটি।

এতে বলা হয়, যেসব বিএসএফ সদস্য মানবাধিকার লঙ্ঘনে জড়িত তাদের বিচারের ব্যবস্থা করা উচিত। এছাড়া বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের নির্যাতনের ক্ষেত্রে বিএসএফের বিরুদ্ধে পুলিশকে অভিযোগ করতে হবে বলে জানিয়েছে। সীমান্তে সকল মৃত্যুর ঘটনা তদন্তের জন্য জাতীয় মানবাধিকার কমিশন যে নির্দেশিকা নির্ধারণ করেছে সেগুলো বিএসএফের ওপর প্রয়োগ করতে হবে। যারা মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী বিএসএফ সদস্যদের শান্তিরক্ষার দায়িত্ব থেকে বাদ দেয়া উচিত।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

২০২০ সালে বাংলাদেশের সঙ্গে আলোচনার সময় ভারত সীমান্ত হত্যা বন্ধের আশ্বাস দিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ভারত সরকার নিরাপত্তা বাহিনীকে সংযমী হতে এবং বেআইনি হত্যা বন্ধেরও নির্দেশ জারি করেছিল।

বাংলাদেশ ও ভারতীয় বেসরকারি সংস্থাগুলোর বরাত দিয়ে এইচআরডব্লিউ বলছে, দু দেশের সীমান্তবর্তী বাসিন্দাদের ওপর এখনও নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যা অব্যাহত রেখেছে বিএসএফ।

আরো পড়ুন- ফিলিস্তিনের জন্য অর্থ সহায়তা কমালো আমিরাত-বাহরাইন

জনপ্রিয় সংবাদ

বিএসএফের বিরুদ্ধে তদন্ত চায় এইচআরডব্লিউ

প্রকাশিত : ০৯:২৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১