০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ডিএমডি নুরুল আলম চৌধুরী আর নেই

বিশিষ্ট ব্যাংকার ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সাবেক ডিএমডি নুরুল আলম চৌধুরী মারা গেছেন। আজ রোববার সকাল সাড়ে ছয়টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

মার্কেন্টাইল ব্যাংকের জন্ম থেকেই প্রতিষ্ঠানটির গঠন, উন্নয়ন ও অগ্রগতিতে নুরুল আলম চৌধুরী অসামান্য অবদান রাখেন নুরুল আলম চৌধুরী। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ, সকল নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মরহুম নুরুল আলম চৌধুরীর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন। একইসাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

তিনি স্ত্রী-পুত্র-কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকার গুলশান কেন্দ্রীয় মসজিদে (গুলশান আজাদ মসজিদ) বাদ আসর জানাজা শেষে মরহুমের মরদেহ সীতাকুন্ডে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে। সোমবার সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ডিএমডি নুরুল আলম চৌধুরী আর নেই

প্রকাশিত : ০২:৫১:১০ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১