০৮:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

জাতীয় নিরাপত্তার চেয়ে পুঁজিবাজারের স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প?

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও পুঁজিবাজারের স্বার্থের মধ্যে কোনটিকে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এ প্রশ্ন নতুন করে সামনে এসেছে। চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জড়িত এক নারীর সঙ্গে সম্পর্কের তথ্য প্রকাশের পর পদত্যাগ করা এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে ফেরাতে কোম্পানিটির পরিচালনা পর্ষদের ওপর চাপ প্রয়োগ করেছেন ট্রাম্প। একই সঙ্গে চীনে চিপ পাচারের অভিযোগে চলমান তদন্তের মধ্যেও হুয়াংয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নীতির অগ্রাধিকার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে চীনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত প্রযুক্তির প্রতিযোগিতায় এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় ট্রাম্পের এই হস্তক্ষেপকে সাধারণ কোনো করপোরেট সিদ্ধান্ত হিসেবে দেখছেন না বিশ্লেষকেরা।

এনভিডিয়া প্রায় ৪ ট্রিলিয়ন ডলারের প্রযুক্তি প্রতিষ্ঠান। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে কোম্পানিটির অবস্থান অত্যন্ত শক্তিশালী। জেনসেন হুয়াংকে প্রতিষ্ঠানটির অনন্য নেতৃত্ব হিসেবে বিবেচনা করা হয়। তার পদত্যাগের খবরে শেয়ারবাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। কারণ, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের উত্থান এবং দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির বড় একটি অংশ কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের ওপর নির্ভরশীল হয়ে উঠেছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে হুয়াংয়ের পদত্যাগের পেছনে ছিল চীনের সঙ্গে সংশ্লিষ্ট একটি গুপ্তচরবৃত্তির বিতর্ক। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, এক নারীর সঙ্গে হুয়াংয়ের সম্পর্ক ছিল, যিনি চীনের গোয়েন্দা সংস্থার সম্পদ হিসেবে কাজ করতেন। ওই নারীর প্রতিষ্ঠানের বিরুদ্ধে চীনকে নিষিদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ পাওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগও রয়েছে। এসব তথ্য প্রকাশের পর হুয়াং পদত্যাগ করেন।

কিন্তু এর কিছুদিনের মধ্যেই ট্রাম্প ব্যক্তিগতভাবে এনভিডিয়ার পরিচালনা পর্ষদের সঙ্গে যোগাযোগ করে হুয়াংকে পুনরায় প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়ার পক্ষে অবস্থান নেন। এতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সিদ্ধান্তে প্রেসিডেন্টের এমন সরাসরি হস্তক্ষেপের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সিয়াল ইতিহাসবিদ জুলিয়ান ই জেলিজার বলেন, ‘পুঁজিবাজারেরই যেন প্রথম অগ্রাধিকার। জাতীয় নিরাপত্তা মনে হচ্ছে দ্বিতীয় পর্যায়ে।’

বিশ্বের বড় শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা এখন আর শুধু সামরিক সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নেই। প্রযুক্তি, বাণিজ্য ও অর্থনীতিও ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। শুল্ক, নিষেধাজ্ঞা, রপ্তানি নিয়ন্ত্রণসহ বিভিন্ন অর্থনৈতিক পদক্ষেপের মাধ্যমে দেশগুলো প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করছে। এর ফলে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও অনেক সময় জাতীয় নিরাপত্তার স্বার্থে ব্যবসায়িক লাভের বিষয়টি ছাড় দিতে হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের ওপর সরকারি বিধিনিষেধ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশ্লেষকদের মতে, গত তিন দশকের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণী সিদ্ধান্ত কোম্পানিগুলোর মুনাফায় বেশি প্রভাব ফেলছে।

যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিগত প্রতিযোগিতায় এনভিডিয়া বিশেষ গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। ২০২২ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চীনের কাছে সেমিকন্ডাক্টর ও উন্নত কম্পিউটিং প্রযুক্তি রপ্তানির ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপ করে। এর আওতায় এনভিডিয়ার সবচেয়ে উন্নত চিপের কয়েকটি মডেলও পড়ে। এসব চিপকে বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির মধ্যে বিবেচনা করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা বাড়ানোর প্রতিযোগিতায় এগুলো যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ সুবিধা দিয়েছে।

অন্যদিকে চীনও পাল্টা ব্যবস্থা নিয়েছে। রেথিয়ন, বোয়িং ও লকহিড মার্টিনের মতো প্রতিরক্ষা খাতের বড় প্রতিষ্ঠানসহ কয়েকটি মার্কিন কোম্পানিকে অবিশ্বস্ত প্রতিষ্ঠানের তালিকায় রেখেছে বেইজিং। এসব প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণও আরোপ করেছে দেশটি।

এ বছরের বসন্তে চীনের সরকার চীনা উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত একটি কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক স্টার্টআপ অধিগ্রহণে মেটার উদ্যোগ আটকে দেয়। বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তি রপ্তানিসংক্রান্ত বিধিনিষেধের কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ বিরল মৃত্তিকা উপাদানের ওপর নিয়ন্ত্রণ ব্যবহার করেও বাণিজ্যিক অংশীদারদের ওপর চাপ সৃষ্টি করছে চীন।

এমন পরিস্থিতিতে ট্রাম্পের সিদ্ধান্তকে একটি নির্দিষ্ট কোম্পানি ও তার প্রধান নির্বাহীর স্বার্থে জাতীয় নিরাপত্তার উদ্বেগ উপেক্ষা করার উদাহরণ হিসেবে দেখছেন সমালোচকেরা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা অতীতেও শিল্পপ্রতিষ্ঠান কিংবা নির্দিষ্ট কোম্পানির বিষয়ে হস্তক্ষেপ করেছেন। তবে এবারের ঘটনাকে আগের নজিরগুলোর তুলনায় ভিন্ন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

কোরীয় যুদ্ধের সময় ধর্মঘট ঠেকাতে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান সাময়িকভাবে ইস্পাত কারখানাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিলেন। পরে কোম্পানিগুলোর করা মামলার পর দেশটির সুপ্রিম কোর্ট ওই আদেশকে অসাংবিধানিক ঘোষণা করেন।

এর এক দশক পর প্রেসিডেন্ট জন এফ কেনেডি ইস্পাত কোম্পানিগুলোকে পরিকল্পিত মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসতে চাপ দেন। ২০০৯ সালে বৈশ্বিক আর্থিক সংকটের মধ্যে গাড়িশিল্পকে কয়েক বিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার অংশ হিসেবে প্রেসিডেন্ট বারাক ওবামা জেনারেল মোটরসের চেয়ারম্যানকে পদত্যাগে বাধ্য করেন।

তবে এসব ঘটনার সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক হস্তক্ষেপের পার্থক্য রয়েছে। কারণ, এবার কোনো যুদ্ধ বা জাতীয় জরুরি পরিস্থিতি চলছিল না। তারপরও একটি বেসরকারি কোম্পানির প্রধান নির্বাহী নিয়োগের বিষয়ে সরাসরি ভূমিকা রেখেছেন প্রেসিডেন্ট।

ট্রাম্প এর আগেও কোম্পানি ও শিল্পপ্রতিষ্ঠানের নেতাদের ওপর চাপ প্রয়োগ করেছেন। প্রথম মেয়াদে তিনি প্রতিষ্ঠানগুলোকে উৎপাদন কার্যক্রম মেক্সিকোয় সরিয়ে না নিতে চাপ দিয়েছিলেন। দ্বিতীয় মেয়াদে জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বিবেচিত প্রতিষ্ঠানগুলোর মালিকানার অংশ কিনতে করদাতাদের ১০ বিলিয়ন ডলারের বেশি অর্থ ব্যবহারের উদ্যোগ নিয়েছেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে ইন্টেল, ওয়েস্টিংহাউস ও ইউএস স্টিল রয়েছে।

সরকারের এ ধরনের অস্বাভাবিক হস্তক্ষেপের ফলে স্বার্থের সংঘাত, বাজারে কৃত্রিম ভারসাম্যহীনতা এবং করদাতাদের অর্থের সম্ভাব্য ক্ষতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এনভিডিয়ার ঘটনায় সেই উদ্বেগ আরও বেড়েছে।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল বলেছেন, ‘মুক্ত, গণতান্ত্রিক ও নিয়মভিত্তিক দেশগুলোতে রাজনৈতিক ক্ষমতার উচিত কোম্পানিগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকা।’

অর্থনৈতিক প্রতিযোগিতার এই সময়ে পশ্চিমা দেশগুলোর নেতারা জাতীয় নিরাপত্তার যুক্তিতে বিভিন্ন ক্ষেত্রে ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছেন। কিন্তু জাতীয় নিরাপত্তার উদ্বেগ উপেক্ষা করে একটি নির্দিষ্ট প্রধান নির্বাহী এবং তার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত পুঁজিবাজারের স্বার্থকে এগিয়ে নেওয়ার ঘটনা বিরল।

এদিকে এনভিডিয়ার কর্মীদের সঙ্গে এক বৈঠকে জেনসেন হুয়াং ক্ষমা চেয়েছেন এবং জানিয়েছেন, তিনি মানসিক চিকিৎসা নিচ্ছেন। তবে ট্রাম্পের চাপের কারণে তিনি আবার দায়িত্বে ফিরেছেন—এমন ধারণাকে সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছেন হুয়াং।

অন্যদিকে বিতর্কের কেন্দ্রে থাকা নারী অ্যালিস হুয়াংয়ের জীবন ও চীনের প্রযুক্তি খাতে তার উত্থান নিয়েও নতুন তথ্য সামনে এসেছে। চীনের একটি ছোট কারখানাকেন্দ্রিক শহরে তার বেড়ে ওঠা এবং পরবর্তী সময়ে প্রযুক্তি খাতে প্রবেশের ঘটনাকে দেশটির প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তুলনা করা হচ্ছে।

সব মিলিয়ে এনভিডিয়াকে ঘিরে সাম্প্রতিক ঘটনা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিযোগিতা, জাতীয় নিরাপত্তা এবং পুঁজিবাজারের স্বার্থের মধ্যকার টানাপোড়েনকে সামনে এনেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে এনভিডিয়ার প্রভাব যত বাড়ছে, প্রতিষ্ঠানটির নেতৃত্ব ও ব্যবসায়িক সিদ্ধান্তে রাজনৈতিক হস্তক্ষেপের প্রভাবও তত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

রুপালি লাইফের ১১ কোটি টাকার ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, প্রশ্নের মুখে ব্যবস্থাপনা

জাতীয় নিরাপত্তার চেয়ে পুঁজিবাজারের স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প?

প্রকাশিত : ০২:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬