০৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সূচকের উত্থানে চলছে লেনদেন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১২:২৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • 39

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (৩০ সেপ্টেম্বর) লেনদেনের শুরু থেকেই সূচকের ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, সকাল ১১টা ২ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২ দশমিক ৪৫ পয়েন্ট বা দশমিক ৫৮ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৫৬ দশমিক ৬৩ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় ডিএসই-৩০ সূচক ১২ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক ৫৮ শতাংশ বেড়ে ২ হাজার ১০৬ দশমিক ৮৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ দশমিক ৯৬ পয়েন্ট বা দশমিক ৬৩ শতাংশ বেড়ে ১ হাজার ১০৪ দশমিক ৯৬ পয়েন্টে অবস্থান করছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সকাল ১১টা ২ মিনিট পর্যন্ত ডিএসইতে মোট ১ হাজার ৮৪২ কোটি ৫ লাখ টাকা লেনদেন হয়েছে। এ সময়ে মোট ৫ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ১০৬টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। মোট লেনদেন হয়েছে ৪৪ হাজার ২৬৮টি।

এদিন এ সময় পর্যন্ত ডিএসইতে ২৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, বিপরীতে ৪৪টি প্রতিষ্ঠানের দর কমেছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের উত্থানে চলছে লেনদেন

প্রকাশিত : ১২:২৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬