১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আল জাজিরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বাংলাদেশ

বাংলাদেশ নিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার প্রতিবেদনে তথ্যগত ত্রুটি আছে মন্তব্য করে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

আজ বুধবার (৩ ফেব্রয়ারি) ঢাকায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. আব্দুল মোমেন বলেছেন, ‘খুবই দুঃখজনক হলেও সত্য আল-জাজিরা তাদের বিশ্বাস যোগ্যতা হারাচ্ছে। আমরা এই নিউজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। এই নিউজে তথ্যগত যে ভুল রয়েছে সেগুলোর বিরুদ্ধে আমরা অবশ্যই আইনি ব্যবস্থা নেব।’

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ড. আব্দুল মোমেনের মতে, ‘আল-জাজিরার কাজ হলো মুসলমান দেশগুলোর দোষ বের করা। খুবই দুঃখজনক আমাদের একজন জামাই এটির সঙ্গে যুক্ত হয়েছেন।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় গত সোমবার রাতে প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক প্রতিবেদনটিকে ‘মিথ্যা ও অবমাননাকর’ হিসেবে বর্ণনা করেছে সরকার। গত সোমবার দিবাগত মধ্যরাতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ওই প্রতিবেদনকে লন্ডন ও অন্যান্য জায়গায় সক্রিয় ‘উগ্রপন্থী ও তাদের সহযোগী’দের উসকানিতে ‘বেপরোয়া ও নোংরা অপপ্রচার’ বলে উল্লেখ করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর মতে, ‘আল জাজিরার ক্ষমা চাওয়া উচিত। মিয়ানমারের সামরিক শাসন থাকলেও আমরা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা চালিয়ে যাবো। আমরা এখনো রোহিঙ্গা সংকটে চীনের উপর আস্থা রাখছি।’

আরও পড়ুনঃ- ৩১ অ্যাডিশনাল ডিআইজি রদবদল

জনপ্রিয় সংবাদ

আল জাজিরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বাংলাদেশ

প্রকাশিত : ০৬:৪২:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১