০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

নোয়াখালীতে দোকান থেকে তুলে নিয়ে প্রকাশ্যে যুবককে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জে দোকান থেকে তুলে নিয়ে ফারুক হোসেন (২৭) নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে রাস্তায় ফেলে চলে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে দুপুরে ঢাকায় রেফার করা হয়।

মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফারুক শরীফপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় একজন অটোচালক।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঘটনাস্থলের সিসিটিভিতে দারুণকৃত ফুটেজ, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফারুক হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালামিয়ার দোকান এলাকায় একটি দোকানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশায় করে ৪-৫ জনের একটি সশস্ত্র দল দোকানের সামনে এসে উপস্থিত হয়। কিছু বুঝে ওঠার আগেই অস্ত্রধারীরা তাকে টেনে হিচড়ে সিএনজির পাশে নিয়ে যায় এবং বল প্রয়োগ করে তাকে সিএনজির পিছনে উঠানোর চেষ্টা করে। সিসিটিভির ফুটেজ অনুযায়ী এ সময় এক অস্ত্রধারী ফারুকের পায়ে ও পেটে গুলি করে, রাস্তায় ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুলির শব্দে ও মাটিতে লুটিয়ে পড়া গুলিবিদ্ধ ফারুকের আত্মচিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে এবং আহত ফারুককে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক জানান, গুলিবিদ্ধ পায়ে অতিরিক্ত রক্তক্ষরণে কারণে ও উন্নত চিকিৎসার জন্য দুপুর দুটার দিকে তাকে ঢাকায় রেফার করা হয়।

এই ঘটনায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, ফারুকের তলপেট ও হাঁটুতে গুলি লেগেছে। গুলিবিদ্ধ অবস্থায় থাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, ফারুকের গুলিবিদ্ধ পায়ের হাঁটুতে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য দুপুরে তাকে ঢাকায় রেফার করা হয়।

এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) ইন্সপেক্টর হাবিবুর রহমান মঙ্গলবার রাত সাড়ে দশটায় জানান, সন্ত্রাসীরা যুবক ফারুককে আকস্মিক গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে রেফার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের সনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে দোকান থেকে তুলে নিয়ে প্রকাশ্যে যুবককে গুলি

প্রকাশিত : ১০:১৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬