০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

কোম্পানি নিজেই জানে না কেন বাড়ছে শেয়ারের দাম

পুঁজিবাজারে কোনো যৌক্তিক কারণ ছাড়াই লাগামহীনভাবে ছুটছে নাহি অ্যালুমিনিয়ামের শেয়ার দর। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাম্প্রতিক তদন্তে এই অস্বাভাবিক দর বৃদ্ধির বিষয়টি স্পষ্টভাবে ধরা পড়েছে। কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই এই উল্লম্ফন ঘটায় কোম্পানিটিতে বিনিয়োগের ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের জন্য এখন চরম ঝুঁকি তৈরি হয়েছে।

শেয়ার দরের এই উল্কিগতির কোনো যৌক্তিক ভিত্তি আছে কি না, তা জানতে চেয়ে কোম্পানি কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছিল ডিএসই। কিন্তু ডিএসইর সেই ব্যাখ্যা তলবের জবাবে কোম্পানি কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই যা এই দর বৃদ্ধিকে সমর্থন করে। অর্থাৎ, ভেতরে কোনো ভালো খবর বা ব্যবসার কোনো উন্নতি ছাড়াই এই দর বাড়ছে।

পরিসংখ্যানের দিকে তাকালে এই কৃত্রিম বৃদ্ধির ভয়াবহ চিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে। গত ৩ মে বাজারে নাহি অ্যালুমিনিয়ামের শেয়ারের দর ছিল মাত্র ২৩.৯০ টাকা। অথচ মাত্র এক মাসের ব্যবধানে, ১ জুনের লেনদেন শেষে সেই শেয়ারের দাম গিয়ে ঠেকেছে ৩৭.৫০ টাকায়। মাত্র ৩০ দিনের ব্যবধানে একটি শেয়ারের দাম ১৩.৬০ টাকা বা ৫৭ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়া কোনো সাধারণ ঘটনা নয়। কোনো ব্যবসায়িক কারণ ছাড়া এমন আকাশচুম্বী দর বৃদ্ধি যে যেকোনো সময় বড় পতনের কারণ হতে পারে, তা ভুলে গেলে বিনিয়োগকারীদের চড়া মূল্য দিতে হবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  এক্সলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রকাশিত : ১০:৩০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬