০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

গাজী জুয়েলকে ঘিরে অপপ্রচার, নেওয়া হলো আইনি ব্যবস্থা

এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি ও মিথ্যা সংবাদ ছড়ানোর অভিযোগে আইনগত পদক্ষেপ নিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা গাজী জুয়েল। সম্প্রতি একটি অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেইজে প্রকাশিত একটি সংবাদকে সম্পূর্ণ বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বলে দাবি করেছেন তিনি।

প্রতিবাদ সূত্রে জানা যায়, “স্বেচ্ছাসেবক দলের নেতা বলে চাঁদা দাবি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার, গাজী জুয়েল” শিরোনামে প্রকাশিত সংবাদটির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিকর ছবি তৈরি করে অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়।

গাজী জুয়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ১ নম্বর সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে অতীতে তিনি একাধিকবার হামলা, মামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও উল্লেখ করা হয়।

এদিকে সম্ভাব্য কেন্দ্রীয় কমিটিকে ঘিরে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের। তাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা ও চরিত্র হননের উদ্দেশ্যেই এ ধরনের মিথ্যা তথ্য ও ভুয়া ছবি ছড়ানো হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গাজী জুয়েল।

জনপ্রিয় সংবাদ

গাজী জুয়েলকে ঘিরে অপপ্রচার, নেওয়া হলো আইনি ব্যবস্থা

প্রকাশিত : ০৫:১৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬