১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

বিমান ও পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী আমিরাত

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বিমান ও পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার ২১ মে, ২০২৬ তারিখে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ আলহামুদি।

সাক্ষাৎকালে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। সেইসঙ্গে দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়ন এবং সেবার মান বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে রাষ্ট্রদূত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহের বিষয়টি তুলে ধরেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  এক্সলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জবাবে প্রতিমন্ত্রী মিল্লাত জানান, তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতিমূলক কার্যক্রম এগিয়ে চলছে।

তিনি বলেন, টার্মিনালটির ওআরএটি (ORAT) কার্যক্রম পুরোপুরি শুরু হওয়ার পর এ বিষয়ে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে এবং সংশ্লিষ্ট পক্ষকে পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানানো হবে।

মন্ত্রী আফরোজা খানম বলেন, বিমানবন্দরে যাত্রীসেবার মানোন্নয়নে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।

এ সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রকাশিত : ১২:০০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬