০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মুনাফা বাড়লেও ইউনাইটেড ফাইন্যান্সের নগদ প্রবাহে বড় ধস

  • ইয়াসিন
  • প্রকাশিত : ০৪:১৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • 6

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির নিট মুনাফায় প্রবৃদ্ধি এলেও বড় ধরনের ধস নেমেছে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহে (NOCFPS)।

চলতি বছরের প্রথম তিন মাসে ইউনাইটেড ফাইন্যান্সের ব্যবসায়িক পারফরম্যান্সে ইতিবাচক মোড় নিয়েছে। কোম্পানিটি জানিয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে তাদের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ পয়সা। মূলত মোট পরিচালন আয় ২ কোটি ৯ লাখ টাকা বৃদ্ধি এবং পরিচালন ব্যয় ১৮ লাখ ১০ হাজার টাকা কমে যাওয়ায় প্রভিশন ও কর-পূর্ব মুনাফা ২ কোটি ১৯ লাখ টাকা বেড়েছে।

তবে একই সময়ে মোট প্রভিশন ব্যয় ১ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকা এবং কর ব্যয় ৭০ লাখ ৭০ হাজার টাকা বেড়েছে। এরপরও কোম্পানির কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের ৫৭ লাখ ৮০ হাজার টাকা থেকে বেড়ে ৭৫ লাখ ৭০ হাজার টাকায় উন্নীত হয়েছে। মূলত পরিচালন আয় বৃদ্ধি ও ব্যয় সংকোচনের ফলেই ইপিএস বেড়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  এক্সলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মুনাফা বাড়লেও কোম্পানির নগদ অর্থের ব্যবস্থাপনা নিয়ে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (NOCFPS) ঋণাত্মক ৪ টাকা ৮৩ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ২ টাকা ৭৯ পয়সা।

কোম্পানির তথ্য অনুযায়ী, লিজ, ঋণ ও অগ্রিম খাতে বেশি বিতরণের কারণে এ খাত থেকে নগদ প্রবাহ ১০১ কোটি ৯৩ লাখ টাকা কমে যায়। এছাড়া মেয়াদি ও অন্যান্য আমানত থেকে নগদ প্রবাহ ৮১ কোটি ৩০ লাখ টাকা বৃদ্ধি পেলেও স্বল্পমেয়াদি ঋণ পরিশোধে নগদ ব্যয় ২২ কোটি ৪০ লাখ ৭০ হাজার টাকা বেড়েছে। এ ছাড়া অন্যান্য বিভিন্ন সম্পদ ও দায় থেকে নিট নগদ প্রবাহ সম্মিলিতভাবে ৪ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা কমেছে। ফলে ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রান্তিকে পরিচালন কার্যক্রমে মোট নগদ বহিঃপ্রবাহ ৩৮ কোটি ৩০ লাখ ৩০ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি।

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মুনাফা বাড়লেও ইউনাইটেড ফাইন্যান্সের নগদ প্রবাহে বড় ধস

প্রকাশিত : ০৪:১৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬