১১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

চলতি মাসেই মেট্রোরেল চলাচলের সময় বাড়তে পারে

চলতি মে মাসের শেষের দিকে কিংবা পবিত্র ঈদুল আজহার পর রাজধানী ঢাকার মেট্রোরেল বাড়তি সময়ে চলবে। বিশেষ করে রাতে ৪০ থেকে ৫০ মিনিট বাড়তি সময় মেট্রোরেল চলাচলের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ জন্য কর্তৃপক্ষ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। পরীক্ষামূলক চলাচল শেষ হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে। কোম্পানি সূত্র জানিয়েছে, পরিকল্পনা আছে, মতিঝিল থেকে উত্তরাগামী দিনের সর্বশেষ মেট্রোরেল রাত ১১টা পর্যন্ত চলবে। এখন সর্বশেষ মেট্রোরেল রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যায়। অন্যদিকে উত্তরা থেকে মতিঝিলগামী দিনের সর্বশেষ মেট্রোরেল রাত ১০টা ১০ মিনিটে ছাড়ার পরিকল্পনা রয়েছে। এখন ছাড়ে রাত সাড়ে ৯টায়।

বর্তমানে উত্তরা থেকে মতিঝিলগামী দিনের প্রথম মেট্রোরেল প্রতিদিন সকালে সাড়ে ৬টায় ছাড়ে। আর মতিঝিল থেকে উত্তরাগামী দিনের প্রথম মেট্রোরেল সকাল সোয়া ৭টায় ছাড়ে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

চলতি মাসেই মেট্রোরেল চলাচলের সময় বাড়তে পারে

প্রকাশিত : ০৪:১৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬