০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

টানা লোকসানে ডুবে মেঘনা পেট: ভবিষ্যৎ অস্তিত্বও প্রশ্নবিদ্ধ

টানা কয়েক বছর ধরে লোকসানে ডুবে থাকা শেয়ারবাজারের কোম্পানি মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ নিয়ে এ বছর আরও বড় ধাক্কা দিল নিরীক্ষক। ভবিষ্যতে কোম্পানিটি ব্যবসা চালিয়ে যেতে পারবে কি না— এ নিয়েই এখন গুরুতর শঙ্কা প্রকাশ করেছেন তারা। পরিস্থিতি এতটাই নাজুক যে কোম্পানির ‘গোইং কনসার্ন’ বা টিকে থাকার ক্ষমতা নিয়েই প্রশ্ন উঠে গেছে।

নিরীক্ষকের প্রতিবেদনে উঠে এসেছে— ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটি ৩ কোটি ৩০ লাখ টাকা নিট লোকসান করেছে। শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ২ টাকা ৭৫ পয়সা। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো— নিট পরিচালন নগদ প্রবাহও ঋণাত্মক, মাত্র (০.০২) টাকা। অর্থাৎ কোম্পানি নিজের কার্যক্রম চালানোর ন্যূনতম নগদ প্রবাহও তৈরি করতে পারছে না।

নিরীক্ষক স্পষ্ট ভাষায় জানিয়েছেন— এই ধারাবাহিক লোকসান এবং দুর্বল নগদ প্রবাহ মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ভবিষ্যৎ অস্তিত্বকে চরম ঝুঁকির মুখে ফেলেছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

২০০১ সালে তালিকাভুক্ত কোম্পানিটির পরিশোধিত মূলধন ১২ কোটি টাকা। এর মধ্যে ৫৬.৪৫ শতাংশ মালিকানা সাধারণ বিনিয়োগকারীদের হাতে, অর্থাৎ লোকসানের চাপ সরাসরি তাদের ঘাড়েই এসে পড়ছে। বুধবার (০৯ ডিসেম্বর) বাজারে কোম্পানির শেয়ার দর দাঁড়িয়েছে ২৩.৫০ টাকা।

বিশ্লেষকদের মতে, কোম্পানির দীর্ঘদিনের দুর্বল ব্যবস্থাপনা, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে ব্যর্থতা ও বাজার প্রতিযোগিতায় পিছিয়ে পড়াই এই গভীর সংকটের মূল কারণ। ধারাবাহিক ক্ষতি কাটিয়ে উঠতে না পারলে ভবিষ্যতে আরও বড় ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে তারা।

শেয়ারবাজারে নতুন করে চাপ তৈরি করেছে এই তথ্য— বিশেষ করে সাধারণ বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ, টিকে থাকার লড়াইয়ে কোম্পানির ওপর আস্থা রাখা এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

জনপ্রিয় সংবাদ

টানা লোকসানে ডুবে মেঘনা পেট: ভবিষ্যৎ অস্তিত্বও প্রশ্নবিদ্ধ

প্রকাশিত : ০৪:৩৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫