০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ঢাকায় প্রকাশ্যে নাঈমুল ইসলাম খান

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান দেশে অবস্থান করছেন এবং তাকে প্রকাশ্যেই চলাফেরা করতে দেখা গেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তাকে দেখা যায়।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই হাসপাতালে গিয়েছিলেন তিনি।

গত বছরের ছাত্র-জনতার অভুত্থানে আওয়ামী সরকারের পতনের পর নাঈমুল ইসলাম খানের অবস্থান নিয়ে যখন নানা জল্পনা ছিল। তার প্রকাশ্য উপস্থিতিতে এটা নিশ্চিত যে, তিনি দেশ ত্যাগ করেননি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রসঙ্গত, জুলাই অভুত্থানের পর নাঈমুল ইসলাম খানের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধভাবে সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ঢাকা, বগুড়া ও রংপুরে হত্যা মামলা রয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার এবং তার পরিবারের চার সদস্যের মোট ১৬৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে, বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন। এই অবস্থাতেই নাঈমুল ইসলাম খান কুমিল্লার কান্দিরপাড় মৌজায় সাফ কবালা দলিল করে জমি বিক্রি করেছেন বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকায় প্রকাশ্যে নাঈমুল ইসলাম খান

প্রকাশিত : ০৫:১৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫