প্রধানমন্ত্রী উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বেগম রোকেয়া দিবস উপলক্ষে নারীমুক্তি ও মানবাধিকার বিষয়ে তাঁর গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন। তিনি বলেন, “বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন।”
ড. ইউনূস আরও উল্লেখ করেন, ঊনবিংশ শতাব্দীতে রক্ষণশীল সমাজে পিছিয়ে পড়া নারীদের ভাগ্যোন্নয়নের মূল চাবিকাঠি ছিল শিক্ষা। এই উপলব্ধি থেকে বেগম রোকেয়া সাহসী ভূমিকা নিয়ে নারীশিক্ষা বিস্তারে কাজ করেছেন। তিনি বলেন, বেগম রোকেয়ার শুরু করা যাত্রার ধারাবাহিকতায় বর্তমান সরকার নারী ক্ষমতায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
প্রধান উপদেষ্টা জানান, সরকারী উদ্যোগের মধ্যে রয়েছে গ্রামীণ অসচ্ছল নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন, দরিদ্র গর্ভবতী মায়েদের এবং স্বল্প আয়ের কর্মজীবী নারীদের জন্য আর্থিক সহায়তা, তৃণমূল পর্যায়ে নারীদের আত্ম- কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম, প্রান্তিক নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সহায়তা এবং কর্মজীবী নারীদের জন্য নিরাপদ মহিলা হোস্টেল। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে কার্যকর সমন্বিত সেবা এবং ২৪ ঘণ্টার টোল ফ্রি হটলাইন ১০৯ চালু রয়েছে।
ড. ইউনূস বেগম রোকেয়া পদক প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে সকল আয়োজিত কর্মসূচির সফলতা কামনা করেন।
অনলাইন ডেস্ক 























