শেয়ারহোল্ডারদের জন্য ২০২৪-২৫ অর্থবছরে ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি)।
রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত কোম্পানির ২৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশ অনুমোদিত হয়। সভাটি হাইব্রিড পদ্ধতিতে—অনলাইন ও শারীরিক উপস্থিতির সমন্বয়ে—মহাখালী SKS টাওয়ারের ৯ম তলায় অবস্থিত SKS কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মি. লিম কিয়া মেং, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. কাজী সাইফুদ্দিন মুনির, স্বাধীন পরিচালক মি. মো. কামাল উদ্দিন (FCA), মি. দাশগুপ্ত অসীম কুমার, মিসেস সুরিয়া বেগম, অন্যান্য বিদেশি পরিচালকবৃন্দ, প্রধান অর্থ কর্মকর্তা মি. শ্যামল কান্তি করমকার, এবং কোম্পানি সেক্রেটারি মি. অনিন্দ্য সরকার (FCS)।
সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির আর্থিক প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদনসহ অন্যান্য এজেন্ডা পর্যালোচনা ও অনুমোদন করেন।
অনলাইন ডেস্ক 

























