০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা সব বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার নতুন পাঠ্যপুস্তক মুদ্রণ কার্যক্রম প্রায় শেষ। জেলা পর্যায়ে বেশিরভাগ বই পৌঁছে গেছে এবং জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা সব বই হাতে পাবে। কোনো উৎসব বা অনুষ্ঠান করে বই বিতরণ করা হবে না; বই সরাসরি প্রতিটি বিদ্যালয়ে পৌঁছে যাবে।

শনিবার (৬ ডিসেম্বর) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আরও বলেন, যে শিক্ষক তার মূল দায়িত্ব সঠিকভাবে পালন করেন না, তাকে শিক্ষক বলা যায় না। তবে যারা দায়িত্বের সঙ্গে শিক্ষাদান করছেন, তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং তাদের ন্যায্য দাবি আদায়ে সব সময় পাশে থাকবো।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জেলা প্রশাসক এমএ মান্নানের সভাপতিত্বে ওই মতবিনিময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

জনপ্রিয় সংবাদ

জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা সব বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রকাশিত : ০৬:১৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫