ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের ক্যান্টিনে সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আগুন লেগেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক নিশ্চিত করেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইউনিটগুলো সরাসরি ঘটনাস্থলে পৌঁছেছে।”
ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, “হলের ক্যান্টিনে আগুনের সূত্রপাত গ্যাস সিলিন্ডার থেকে হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা হচ্ছে।”
উল্লেখ্য, গত ২২ নভেম্বর তিনবারের ভূমিকম্পের প্রভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
অনলাইন ডেস্ক 





















