বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে ব্যাংক, এমএফএস, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তঃলেনদেন ব্যবস্থা কার্যকর হবে। নতুন ব্যবস্থায় ক্যাশ আউটের প্রয়োজন থাকবে না।
তিনি জানান, রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে গেটস ফাউন্ডেশনের মোজোলুপের সঙ্গে চুক্তি সই হয়েছে। নিরাপত্তাজনিত কারণে চুক্তিটি ভার্চুয়ালি সম্পন্ন হয়েছে। এই প্ল্যাটফর্মের নাম রাখা হবে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইএসপি)।
গভর্নর আরও বলেন, “লেনদেনে স্বচ্ছতা আনার জন্য ডিজিটাইজেশন অপরিহার্য। আন্তঃলেনদেন ব্যবস্থা লেনদেনকে স্বচ্ছ করবে, দুর্নীতি কমাবে এবং রাজস্ব আদায় বাড়াবে। ভবিষ্যতে এই ব্যবস্থার বিকল্প নেই।”
অনলাইন ডেস্ক 






















