১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ধানমন্ডি ৩২ নম্বরে নেওয়া হচ্ছে দুটি বুলডোজার

ধানমন্ডি ৩২ নম্বরে নেওয়া হচ্ছে বুলডোজার। আজ সোমবার সকাল ১২টার দিকে ট্রাকে করে বুলডোজার দুটি নেওয়া হয় ধানমন্ডি ৩২ নম্বরে। এ সময় বুলডোজারের ওপর কিছু তরুণকে স্লোগান দিতে দেখা যায়।

ঘটনাস্থলে উপস্থিত কালের দেশ সমাচারের প্রতিনিধি জানিয়েছেন, সেখানে উপস্থিত কিছু তরুণ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

৩২ নম্বরে প্রবেশের রাস্তায় সাঁজোয়া যান রাখা রয়েছে। এছাড়া সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন রয়েছে। এর আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে একটি বুলডোজার এসে গুঁড়িয়ে দেয় নম্বরের বাড়ি। সেদিন একটি এক্সকাভেটরও আসে সেখানে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তারও আগে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় ছাত্রজনতা।

প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ। রায় ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

জনপ্রিয় সংবাদ

ধানমন্ডি ৩২ নম্বরে নেওয়া হচ্ছে দুটি বুলডোজার

প্রকাশিত : ১২:৩৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫