০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

জাতিসংঘে সভাপতিত্বের জন্য প্রার্থিতা প্রত্যাহার, ফিলিস্তিনকে সমর্থন বাংলাদেশের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০১:১৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • 127

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতির পদে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ফিলিস্তিন এই নির্বাচনে অংশ নেওয়ায় তাদের সমর্থনে এই পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ।

জানা গেছে, বাংলাদেশ প্রায় ৫ বছর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। তবে সম্প্রতি ফিলিস্তিনের অংশগ্রহণের কারণে এটি একটি কঠিন সিদ্ধান্তে পরিণত হয়।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের গভীর ও ঐতিহাসিক বন্ধন রয়েছে। আমরা কয়েক দশক আগে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিলাম এবং আন্তর্জাতিক মঞ্চে তাদের ন্যায্য দাবিগুলো ধারাবাহিকভাবে সমর্থন করে আসছি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, ‘এই স্থায়ী বন্ধুত্বকে সামনে রেখে জাতিসংঘের মর্যাদাপূর্ণ পদের জন্য ভ্রাতৃপ্রতিম জাতির সঙ্গে প্রতিযোগিতা করার কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ফিলিস্তিনের প্রার্থিতা তাদের জাতীয় সংকটময় সময়ে বিশ্বব্যাপী সমর্থন আরও সুসংহত করতে এবং তাদের চলমান সংকট সমাধানে সহায়ক হবে। আমরা আশা করি, তাদের সাফল্য এবং নেতৃত্ব বিশ্বব্যাপী তাদের লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে।

বাংলাদেশ জাতিসংঘে অবদান রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং অদূর ভবিষ্যতে রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা পোষণ করে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সভাপতিত্বের জন্য প্রার্থিতা প্রত্যাহার, ফিলিস্তিনকে সমর্থন বাংলাদেশের

প্রকাশিত : ০১:১৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫