০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

এটি ব্যক্তি আখতার হোসেনের ওপর আক্রমণ নয়: তাসনিম জারা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৫:২৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • 85

নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম ছোড়ার ঘটনাটি শুধু ব্যক্তি আখতার হোসেনের ওপর আক্রমণ নয় বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। তিনি বলেন, আখতারের রাজনৈতিক পরিচয়ের কারণে এ আক্রমণ করা হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে আখতার হোসেন নিউইয়র্কে যান।

প্রত্যক্ষদর্শীরা বলেন, জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে ডিম ছোড়েন যুবলীগ নেতা মিজানুর রহমান।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর (গতকাল সোমবার) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। হামলার সময় আখতারের পাশে ছিলেন তাসনিম জারাও।

পরে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তাসনিম জারা লেখেন, ‘আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্যসচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে।

এনসিপির এই জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব বলেন, ‘এটি ব্যক্তি আখতার হোসেনের ওপর আক্রমণ নয়, তাঁর রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে। কারণ, তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে, যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে।

তাসনিম জারা আরও লেখেন, ‘এই হামলা স্পষ্ট করে দেখিয়ে দিল যে পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর।’ তিনি আরও লেখেন, ‘আমি নিশ্চিত এই আক্রমণ আখতার হোসেনকে একবিন্দুও দুর্বল করবে না, তাঁর দৃঢ়তা আরও বাড়িয়ে দেবে।

জনপ্রিয় সংবাদ

এটি ব্যক্তি আখতার হোসেনের ওপর আক্রমণ নয়: তাসনিম জারা

প্রকাশিত : ০৫:২৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫