আজ বুধবার ০৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৮৭ শতাংশ বেড়েছে। এদিকে বিডিকমের শেয়ার দর ৭.৮৯ শতাংশ বেড়ে এ তালিকার দ্বিতীয় স্থানে এবং গোল্ডেন সনের শেয়ার দর ৭.৩২ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং সিরামিক, প্রাইম ফাইন্যান্স, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মুন্নু সিরামিক, সোনালী পেপার, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
অনলাইন ডেস্ক 























