০১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
৯১ ছাত্রীকে তলব

সমালোচনার মুখে নোটিশ প্রত্যাহার রাবি হল প্রশাসনের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৮:২১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 72

সমালোচনার মুখে রাত ১১টার পর হলে ফেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯১ ছাত্রীকে প্রাধ্যক্ষের তলব করা নোটিশটি প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ‘জুলাই ৩৬’ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক লাভলী নাহার স্বাক্ষরিত সংশোধিত নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংশোধিত নোটিশে বলা হয়, অনিবার্য কারণবশত গত ১ সেপ্টেম্বর দেরিতে (রাত ১১টার পর) হলে ফেরার কারণে ৯১ ছাত্রীকে যে নোটিশ দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হলো।

এর আগে গত সোমবার ৯১ ছাত্রীকে রাতে দেরিতে হলে ফেরার কারণে প্রাধ্যক্ষের কার্যালয়ে তলব করে নোটিশ দেওয়া হয়। গত আগস্ট মাসজুড়ে যারা রাত ১১টার পর হলে প্রবেশ করেছেন, এমন শিক্ষার্থীদের এই তালিকায় রাখা হয়েছিল। যারা এক দিন হলে প্রবেশ করতে দেরি করেছেন, তাদের নামও তালিকায় যুক্ত হয়। এই নোটিশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় তীব্র সমালোচনা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ বিষয়ে ‘জুলাই ৩৬’ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক লাভলী নাহার‌ বলেন, শিক্ষার্থীরা সবাই আমাদের সন্তানের মতো। তাদের খেয়াল রাখা আমাদের দায়িত্ব। নিরাপত্তার স্বার্থেই ছাত্রীদের ডাকা হয়েছিল, এখানে অন্য কোনো কারণ নেই। কিন্তু বিষয়টি জানাজানি হওয়ার পর অনেকেই এ বিষয়ে ফেসবুকে লেখালেখি করছেন। বিষয়টি অন্যভাবে উপস্থাপন করা হচ্ছিল। এটি আমাদের দৃষ্টিগোচর হওয়ার পর আমরা নোটিশটি প্রত্যাহার করেছি।

জনপ্রিয় সংবাদ

৯১ ছাত্রীকে তলব

সমালোচনার মুখে নোটিশ প্রত্যাহার রাবি হল প্রশাসনের

প্রকাশিত : ০৮:২১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫